ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৮:৩৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শ্রীপুরে গাড়িচাপায় শিশু নিহত

প্রকাশিত : ০৫:২৭ এএম, ১১ আগস্ট ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৫:২৮ এএম, ১১ আগস্ট ২০১৫ মঙ্গলবার

20033345924 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে একটি প্রাইভেটকারের চাপায় সামিয়া আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ধনুয়া ফকিরি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। সামিয়া শ্রীপুরের নজরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রাইভেটকারটি আটক করেছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে। শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ উইমেননিউজকে জানান, ফকির মার্কেটের সামনে জৈনাবাজার-শৈলাট সড়ক পার হওয়ার সময় রেনেটা হ্যাচারি লিমিটেডের দ্রুতগামী একটি ব্যক্তিগত গাড়ি সামিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ১০.০৮.২০১৫