ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২২:০০:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধার ৪০ মাকে ‘রত্নগর্ভা মা’ সম্মাননা

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধার ৪০ মাকে ‘রত্নগর্ভা মা’ সম্মাননা

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধার ৪০ মাকে ‘রত্নগর্ভা মা’ সম্মাননা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলার শহীদ মিনারে আজ শুক্রবার জেলার মুক্তিযোদ্ধাদের মা’য়েদের ‘রত্নগর্ভা মা’ সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলিম খান ওয়ারেশী প্রমূখ।

অনুষ্ঠানে জেলার ৪০ জন মুক্তিযোদ্ধার জীবিত মাকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও উপহার হিসেবে চাদর তুলে দেয়া হয়।

এর আগে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন প্রেসব্রিফিংয়ে মুজিব বর্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচি তুলে ধরেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুকে জানো শিরোনামে বঙ্গবন্ধু কর্ণারে রক্ষিত বই নিয়ে শিক্ষার্থীদের মাঝে বুক রিভিউ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিবেদিত দুই বাংলার কবিদের কবিতা সঙ্কলন প্রকাশ, পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা বাধ সংলগ্ন এলাকায় সোনারবাংলা নামে একটি দৃষ্টিনন্দন পার্ক স্থাপন, যেসব এলাকায় কমিউনিটি ক্লিনিক নেই বিশেষ করে সুবিধা বঞ্ছিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পাথরভাঙ্গা শ্রমিক, চা শ্রমিক, বিলুপ্ত ছিটমহলবাসী ও অনগ্রসর জনগোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীকে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা ক্লিনিকের মাধ্যমে অত্যাবশ্যকীয় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা, পুর্নবাসনের মাধ্যমে পঞ্চগড় জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা, মার্চের মধ্যে শতভাগ বিদ্যুৎতায়ন জেলা ঘোষণা, শতভাগ স্কাউট ঘোষণা, জেলার এক লাখ শিক্ষার্থীকে ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে” শ্লোগান সম্বলিত এক লাখ ছাতা বিতরণ, বছরব্যাপী জারি, সারি, পালা ও কবিগানসহ সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এদিকে আজ বিকেলে সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।