ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৮:৩৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশু রাকিব হত্যায় শরীফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১১ আগস্ট ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০১:৩৯ পিএম, ১১ আগস্ট ২০১৫ মঙ্গলবার

1439297859 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, খুলনা : খুলনায় শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল পৌঁনে পাঁচটার দিকে খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে তিনি এ জবানবন্দি প্রদান করেন।
 
রিমান্ডের দ্বিতীয় দিনে শরীফ স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দিলেন।
 
এর আগে সোমবার একই আদালতে শরীফ ও তার সহযোগী মিন্টুকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে তাদের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।
 
খুলনা সদর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস উইমেননিউজকে জানান, মিন্টু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
 
উল্লেখ্য, ৩ আগস্ট বিকালে মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
১১.০৮.২০১৫