ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৭:১৪:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী ক্রিকেটারদের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা

প্রকাশিত : ১১:০৩ এএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার | আপডেট: ১১:০৩ এএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার

women-cric স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সফরের ফরমেট কিংবা সূচি এখনও নির্ধারিত না হলেও, নারীদের পাকিস্তান সফর ঘিরে সৃষ্টি হয়েছে জটিল পরিস্থিতি। পক্ষে-বিপক্ষে যুক্তি থাকেও, পাকিস্তান সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে বিসিবি।  যদিও, ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পিসিবিকে জুড়ে দিয়েছে ভেন্যু পরিবর্তন, ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থার শর্ত। পাকিস্তান সফর নিয়ে নিজেদের ভালো-মন্দের দায়ভার বিসিবির উপরই ছেড়ে দিয়েছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। মনের কোনে অজানা শঙ্কা থাকলেও, সালমারা আস্থা রেখেছেন বিসিবির কর্তা ব্যক্তিদের উপর। ১ বছর আগে পিসিবি প্রধান শাহরিয়ার খানের অনুরোধে, ঢেঁকি গেলায় বাংলাদেশ নারী ক্রিকেটারদের পাকিস্তান সফরের পরিকল্পনটা ছিলো পুরনো।  কিন্তু বিভিন্ন কারণে বারবার পেছালেও এবার চলতি মাসের শেষে, সালমাদের পাকিস্তান সফরের বিষয়টি অনেকটাই নিশ্চিত হলেও, বিসিবির প্রস্তুতি পর্ব এখনও প্রাথমিক পর্যায়ে। আর কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের গাড়ির উপর গুলি বর্ষণের বিষয়টি, বেশ জটিল করে তুলেছে পুরো পরিস্থিতি। ফলে নিরাপত্তার ইস্যুতে, ভেন্যু পরিবর্তন সহ, ভিভিআইপি প্রোটকলের চেয়েছে বিসিবি। তবে, ক্রিকেট বোর্ড এও জোর দিয়ে বলছে, পাকিস্তান সফর নির্ভর করছে নারী ক্রিকেটারদের আগ্রহ ও সদিচ্ছার উপর। ১২.০৮.২০১৫