ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৭:১৫:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট আরোপের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২০ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৫৮ এএম, ২১ আগস্ট ২০১৫ শুক্রবার

11903711_904870019579706_1488245608457304343_n

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, চট্টগ্রাম : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

11873433_904869852913056_2627363631282855539_n

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নগরীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এতে শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আট শতাধিক নারীসহ প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশ নেয়।

এসময় তারা অভিযোগ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট যুক্ত হলে তাদের পড়াশোনার খরচ আরও বেড়ে যাবে। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

11907202_904869816246393_2220214158730589447_n

পরে, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।