ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৭:১৫:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভ্যাট প্রত্যাহারের দাবিতে আগামীকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশিত : ০২:২৯ পিএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার | আপডেট: ০২:৩৯ পিএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার

VAT 3 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আগামকালী বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে  “নো ভ্যাট অন এডুকেশন” আন্দোলনের সংগঠকরা। আজ বুধবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এ  ব্যপারে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে-“আমরা নানা কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করেছি। সর্বশেষ সকল বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর, মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও দিয়েছি। সেদিন আমরা আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে সমস্যা সমাধানে ৫ দিন সময় দিয়েছিলাম।
সবচেয়ে দুঃখের বিষয় আজ বেঁধে দেয়া ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও কোন প্রকার আশ্বাস আমরা পাইনি। তাই আমরা বাধ্য হলাম এমন কঠোর কর্মসূচি ঘোষণা করতে। প্রসঙ্গত, বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে ৭.৫% করের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছে। ১২.০৮.২০১৫