নোয়াখালীতে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশ
প্রকাশিত : ১০:০৪ এএম, ১৩ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১০:০৪ এএম, ১৩ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নোয়াখালী : সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারীর উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে নোয়াখালীতে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা শিশু ও নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
শিশু ও নারীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।
বক্তব্য রাখেন এফপিএবির জেলা সভাপতি আবদুজ জাহের, সাধারণ সম্পাদক ফিরোজ আলম আজাদ, অবৈতনিক কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, জেলা কর্মকর্তা মো. নুরুল আলম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মুরশিদ আলম প্রমুখ।
১৩.০৮.২০১৫
