'স্বাধীন বাংলাদেশের আদর্শকে ধ্বংস করাই ছিলো জিয়ার উদ্দেশ্য'
প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৬ আগস্ট ২০১৫ রবিবার | আপডেট: ০২:৫০ পিএম, ১৬ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বঙ্গবন্ধুকে হত্যার পর যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিয়ে, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করে, স্বাধীন বাংলাদেশের আদর্শকে ধ্বংস করাই ছিলো জিয়াউর রহমানের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক 'স্মরণ সভায়' এমন মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন তিনি দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে।
শুধু মধ্যম আয়ের দেশ না, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবো, সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, দলের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।
১৬.০৮.২০১৫
