ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৪২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রংপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী'র মৃত্যুদণ্ড

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ১২:৪২ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার

index স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  রংপুর : রংপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী সুফিয়া বেগমকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রোকনুজ্জামান এই আদেশ দেন। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হুমায়ুন কবীর নামে অপর এক আসামিকে বেকসুর খালস দেয়া হয়েছে। মামলা সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জের ধরে ২০১০ সালে নগরীর মাহীগঞ্জ এলাকার ব্যবসায়ী আহসানুল হক বেলালকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে তার স্ত্রী সুফিয়া বেগম। এ ঘটনায় নিহতের বড় ভাই বুলবুল আহমেদ বাদী হয়ে সুফিয়া বেগমসহ ২ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুফিয়া বেগম পলাতক রয়েছে।