ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৪০:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ শবনমের জন্মদিন

প্রকাশিত : ০৩:৪৯ এএম, ১৭ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ০৪:০০ এএম, ১৭ আগস্ট ২০১৫ সোমবার

shobnom স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা শবনমের জন্মদিন আজ (সোমবার)।  জানা গেছে আজ সারাদিন ঢাকা গুলশানের পার্ক রোডের নিজ বাসভবনেই সময় কাটাবেন তিনি। সঙ্গে থাকবেন স্বামী বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক রবিন ঘোষসহ নিকট স্বজনরা। নিজের জন্মদিন উপলক্ষে এক সময়ের সাড়া জাগানো এই চিত্রনায়িকা বলেন, ‘জন্মদিন মানেই নিজের জীবন থেকে আরেকটি বছর চলে যাওয়া, বয়স বাড়া, মৃত্যুর দিকে আরও একধাপ এগিয়ে যাওয়া। আর এটাই চিরসত্য। তারপরও বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া, এটাই জীবন। সবার কাছে দোয়া চাই।’ 36331_62773_55670শবনম প্রধানত পাকিস্তানের ছবিতে অভিনয় করে দারুণ আলোচিত হয়েছেন। এ পর্যন্ত সেখানকার চলচ্চিত্রের রাষ্ট্রীয় সম্মাননা ‘নিগার অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১১বার। পাকিস্তানের চলচ্চিত্র থেকে অবসর নিয়ে তিনি সপরিবারে ঢাকায় চলে আসেন ১৯৯৮ সালে। ঠিক এক বছর পর তিনি কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দেন। এ ছবিতে তিনি অকাল প্রয়াত নায়ক মান্নার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ঢালিউডে তার আলোচিত ছবির মধ্যে রয়েছে- ‘কখনো আসেনি’, ‘হারানো দিন’, ‘চান্দা’, ‘তালাশ’, ‘নাচের পুতুল’, ‘শর্ত’, ‘সন্ধি’, ‘সহধর্মিণী’, ‘যোগাযোগ’, ‘জুলি’, ‘বশিরা’ প্রভৃতি। প্রতিটি ছবিতেই তার অনবদ্য অভিনয় দর্শককে আজও মুগ্ধ করে। ১৭.০৮.২০১৫