ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৪০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাউকে পেছনে ফেলে নয়, সকলকে নিয়ে এগিয়ে যাবে দেশ : সায়মা ওয়াজেদ

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৭ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ০২:৪১ পিএম, ১৭ আগস্ট ২০১৫ সোমবার

putul-final-29817

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অটিস্টিক সন্তানের মেধা কাজে লাগিয়ে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানিয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন বলেন, কাউকে পেছনে ফেলে রেখে নয়, সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে দেশ।

প্রতি চার জনে একজন অটিস্টিক শিশুর মা তার শিশুকে নিয়ে হতাশায় ভোগেন। সম্প্রতি আইসিডিডিআরবি’র করা এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

বাংলাদেশী প্যারেন্ট এমপাওয়ারমেন্ট ফর অটিস্টিক চিলড্রেন গোলস নিয়ে সেমিনারের মধ্য দিয়ে তুলে ধরা হয় এদেশে অটিজম নিয়ে মানসিক স্বাস্থ্য ও সামাজিক সহযোগিতার বিষয়ে করা আইসিডিডিআরবি’র গবেষণার ফলাফল।

প্রতি ৫ জন অটিস্টিক শিশুর মধ্যে ৪ জনই ছেলে। রাজধানীর ৩৮৮ জন অটিস্টিক সন্তানের মায়ের উপর করা গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

শুধু শহরে নয় গ্রামের অটিস্টিক শিশুর বিকাশে অভিভাবকদের আরো সচেতন ও বিশেষজ্ঞ হয়ে ওঠার ওপর গুরুত্ব দিয়েছেন অটিজম বিশেষজ্ঞ সায়মা হোসেন।

সেমিনারে অটিজম নিয়ে তাদের মতামত তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অটিস্টিক শিশুর বিকাশ ও সচেতনতায় অভিভাবকসহ সকলকে একত্রে কাজ করার আহবান ছিল পুরো সেমিনার জুড়ে।