রাজশাহীতে পদ্মা নদীতে নারীর লাশ উদ্ধার
প্রকাশিত : ০২:০২ পিএম, ১৮ আগস্ট ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০২:০২ পিএম, ১৮ আগস্ট ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজশাহী : জেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরীর রাজপাড়ার আইবাধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) খবির উদ্দিন উইমেননিউজকে জানান, নগরীর আইবাধ এলাকায় পদ্মা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার হাতে শাখা রয়েছে।
