ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৪০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল জয়ী দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৫:১২ এএম, ১৯ আগস্ট ২০১৫ বুধবার | আপডেট: ০৫:১২ এএম, ১৯ আগস্ট ২০১৫ বুধবার

PM_sm1_313844258 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। গতকাল সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশ দল টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিলো। আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের অভিনন্দন জানান।  শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এ জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।