ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৩:৪৫:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পর্দা উঠলো অমর একুশে গ্রন্থমেলার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

পর্দা উঠলো অমর একুশে গ্রন্থমেলার

পর্দা উঠলো অমর একুশে গ্রন্থমেলার

বাংলা একােডমী আয়োজিত মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে 'অমর একুশে গ্রন্থমেলা ২০২০' উদ্বোধন করেন তিনি। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ৮ লাখ বর্গফুট জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এবারের বই মেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এবারের বইমেলা।

এবারের গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ১২৬টি প্রতিষ্ঠানকে ১৭৯টি স্টল ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৪টি প্রতিষ্ঠানকে ৬৯৪টি স্টলসহ মোট ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বাংলা একাডেমিসহ ৩৩টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৩৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান অংশে। ১৫২টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ ছাড়াও ৬টি উন্মুক্ত স্টল রাখা হয়েছে।

ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা আর ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অর্থাৎ ২১ ফেব্র“য়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ গ্রন্থমেলা খোলা থাকবে। প্রতিদিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।