রাজধানীতে ফের তরুণীকে গণধর্ষণ
প্রকাশিত : ০৭:৩৪ এএম, ১৯ আগস্ট ২০১৫ বুধবার | আপডেট: ০৭:৩৪ এএম, ১৯ আগস্ট ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর পল্লবী এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবির (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির উইমেননিউজকে জানান, ধর্ষণের খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ১২/সি আল-আমিন ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে। চিকিৎসা পরীক্ষার জন্য বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ওই তরুণী মানসিক ভারসাম্যহীন বলে ওসি জানান।
