ধামরাইয়ে ৫২ এসএসসি পরীক্ষার্থী নিয়ে খাদে বাস
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর অদূরে ধামরাইয়ে ৫২ জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। পরীক্ষার্থীরা সবাই ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ধামরাইয়ের বাথুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাসটি খাদ পড়ে যায়। এ সময় ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
-জেডসি
