ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৩:২০:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওবায়দুল কাদের সুস্থ হয়ে বাসায় ফিরলেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তিনি ৪১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

মন্ত্রী ওবায়দুল কাদের শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে গত ৩১ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-৩-এ ভর্তি করা হন। তিনি কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

 সিসিইউ থেকে  মন্ত্রী ওবায়দুল কাদেরকে গত (১ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে কেবিনে স্থানাতরিত করা হয়। আজ মঙ্গলবার সকালে মন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়।

মন্ত্রী কেবিন থেকে বাসায় ফিরে যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, ডা. দীপক কুমার দাস, ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিট, ডা. শেখ ফয়েজ আহমেদ প্রমুখ।