মাইক্রোনেশিয়া চীনে ভ্রমণ বন্ধ করেছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র মাইক্রোনেশিয়া চীনে তার নাগরিকদের ভ্রমণ বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা এই দ্বীপপুঞ্জের জনগণকে রক্ষার সর্বশেষ পদক্ষেপ হিসেবে নেতৃবৃন্দ এই উদ্যোগ নিয়েছে।গত বছর এই দেশটিতে হাম মারাত্মক রূপ নিয়েছিল। প্রত্যন্ত ও সম্পদে অপ্রতুল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসমূহে হাম সংক্রমণে ৮৩ জনের মৃত্যু হয়। তখন দেশটির প্রশাসকরা সমালোচনার মুখে পড়ে।
এবার করোনা প্রতিরোধে তারা ব্যবস্থা গ্রহণ করেছে।
চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৯২ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের ২৪ টি দেশে এই ভাইরাস ছড়িয়েছে। চীনেই আক্রান্ত হয়েছে ২৪ হাজার মানুষ। বাংলাদেশ সরকার ইতিমধ্যে করোনা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। চীন ফেরত কেউ জ্বরে আক্রান্ত হলে দ্রুত আইইডিসিআর এর হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। করোনা সংক্রান্ত প্রয়োজনে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। নম্বর :
০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
এমি।
