ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৪১:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বেনাপোলে শিশু নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি আটক

প্রকাশিত : ০৫:২৮ এএম, ২০ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২৮ এএম, ২০ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

indexস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, বেনাপোল : যশোরের বেনাপোলে শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগে সিরাজ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল (বুধবার) সন্ধ্যায় বেনাপোলের পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজার থেকে তাকে আটক করা হয়।  পুলিশ উইমেননিউজকে জানায়, গত ১৫ই আগস্ট ভোরে কোরআন তিলাওয়াতের জন্য বাড়ি থেকে বের হয়ে পাশের একটি বাড়িতে যাচ্ছিলো ১১ বছরের এক শিশু। অভিযুক্ত সিরাজ মেয়েটিকে রাস্তা থেকে ধরে নিজের দোকানে আটকে রেখে শারীরিক নির্যাতন করে। এ সময় চিৎকার শুনে পথচারীরা উদ্ধার করে মেয়েটিকে। এ ব্যাপারে মুখ বন্ধ রাখতে নানা রকম হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবার।