ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৭:০৬:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে ২০ কোটি নারী ও মেয়েশিশু খতনার শিকার: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমান বিশ্বে ২০ কোটিরও বেশি নারী ও মেয়েশিশু ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) বা খতনার শিকার হয়েছে।

এ ভয়াবহ চর্চাটি ক্ষতিগ্রস্তদের শারীরিক, মানসিক ও যৌন স্বাস্থ্যগত জটিলতার দিকে ঠেলে দিতে পারে।

চলতি বছর আরও ৪০ লাখের মতো মেয়ে এ ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দশকের মধ্যে রয়েছে, আসুন এ দশককে আমরা মেয়েদের খতনাকে শূন্যে নামিয়ে আনি।’

মেয়েদের খতনার বিরুদ্ধে আন্তর্জাতিক জিরো টলারেন্স দিবস উপলক্ষে এক বাণীতে জাতিসংঘ মহাচিব বলেন, মেয়েদের খতনার বিষয়টি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোয় গভীরভাবে আবদ্ধ।

তিনি আরও বলেন, এটি মানবাধিকারের লঙ্ঘন এবং মেয়েদের বিরুদ্ধে চরম আকারের সহিংসতা। তবে ভাগ্যক্রমে, ২০০০ থেকে ২০১৮ সালে এটি ২৫ শতাংশ কমেছে।

‘আমাদের অবশ্যই এসব পরিবর্তনের (মেয়েদের খতনা) বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার করতে হবে এবং তাদের অধিকারের পক্ষে দাঁড়াতে হবে,’ যোগ করেন জাতিসংঘ মহাসচিব।