ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৭:০৬:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে ৩১,৪০০ মানুষ করোনায় আক্রান্ত

ইউএনবি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

বিশ্বব্যাপী ৩১,৪০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত

বিশ্বব্যাপী ৩১,৪০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত

চীন থেকে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৩১ হাজার চারশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সাথে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে।

আজ শুক্রবার পর্যন্ত বেইজিংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।

নতুন করোনাভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১৬১ জন। এছাড়া হংকংয়ে ২২ জন আক্রান্ত ও একজনের মৃত্যু এবং ম্যাকাওয়ে ১০ জন আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে চীনের হুবেই প্রদেশে, যেখানে গত ডিসেম্বর থেকে নতুন ধরনের করোনাভাইরাস থেকে অসুস্থতার বিষয়টি প্রথম শনাক্ত করা হয়।

বিশ্বের অন্যান্য দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা :

জাপান: ৮৬ জন

সিঙ্গাপুর: ৩০ জন

থাইল্যান্ড: ২৫ জন

দক্ষিণ কোরিয়া: ২৪ জন

অস্ট্রেলিয়া: ১৪ জন

জার্মানি: ১৩ জন

তাইওয়ান: ১৬ জন

মালয়েশিয়া: ১৪ জন

যুক্তরাষ্ট্র: ১২ জন

ভিয়েতনাম: ১২ জন

ফ্রান্স: ৬ জন

সংযুক্ত আরব আমিরাত: ৫ জন

কানাডা: ৪ জন

ভারত: ৩ জন

যুক্তরাজ্য: ৩ জন

ফিলিপাইন: আক্রান্ত ৩ জনের মধ্যে মৃত্যু ১ জনের

রাশিয়া: ২ জন

ইতালি: ২ জন

বেলজিয়াম: ১ জন

নেপাল: ১ জন

শ্রীলঙ্কা: ১ জন

সুইডেন: ১ জন

স্পেন: ১ জন

কম্বোডিয়া: ১ জন

ফিনল্যান্ড: ১ জন