ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৬:৫৫:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭২৪

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭২৪

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭২৪

চীনে মহামারী আকার ধারন করা করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৭২৪ জন। এ ছাড়া বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৩৪ হাজার মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার একদিনেই মারা গেছে ৮৬ জন। এদের সবাই চীনের মূল ভূখণ্ডের বাসিন্দা ছিল। এ ছাড়া এদিন ৩ হাজার ৩৯৯ জনের শরীরে নতুন করে এই সংক্রমণের প্রমাণ পাওয়া যায়।  

বিশ্বব্যাপী এই ভাইরাসটি ২৮টি দেশ এবং অঞ্চলগুলোতে আরও ৩৪ হাজার ৪০০ জন মানুষকে সংক্রামিত করেছে। জাপান এবং হংকংয়ের দুটি জাহাজে কয়েক হাজার মানুষকে আলাদা করে রাখা হয়েছে। যার মধ্যে একটি জাহাজে ৬১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী রয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে।

মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। চীনের মূল ভুখণ্ডের বাইরে হংকং ও ফিলিপিন্সে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দুজন।