ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১২:৩২:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী এখন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখছে। কাজেই তাদেরকে আমি সম্পূর্ণ আধুনিকভাবে গড়ে তুলতে চাই। যে কোনো দেশের সঙ্গে যেন তারা তাল মিলিয়ে চলতে পারে, যে কোনো দেশের অবস্থা যেন মোকাবেলা করতে পারে।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন তিনি কোর্স উত্তীর্ণকারী সামরিক কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করেন।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, সম্পদ ও সুরক্ষায় সশস্ত্র বাহিনী কাজ করছে। তাই দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার। গত ১০ বছরে সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করা হয়েছে বলেও জানান সরকারপ্রধান।

তিনি বলেন, আমাদের সেনাবাহিনী যেখানেই কাজ করছে সেখানেই তারা সুনাম অর্জন করছে। তাদের সবচেয়ে বড় বিষয় হলো, শুধু একজন সামরিক অফিসার হিসেবে না, তারা মানবিক গুণাবলীর মাধ্যমে স্থানীয় জনগণের হৃদয়ে স্থান করে নিচ্ছেন। সেজন্য সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

দক্ষতার সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ আরও বাড়াতে হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আগামী দিনে সন্ত্রাসবাদের সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধের কথা মাথায় রেখেই কাজ করছে সরকার৷স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণে ডিজিটাল পদ্ধতি কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

-জেডসি