ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৪:১৯:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ০৫:০২ পিএম, ২২ আগস্ট ২০১৫ শনিবার | আপডেট: ০৫:০২ পিএম, ২২ আগস্ট ২০১৫ শনিবার

IMG_3591 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উপর ৭.৫ শতাংশ ভ্যাট কমানো হবে না বলে গত ১৪ আগস্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বক্তব্য রেখেছেন তার প্রতিবাদে আজ বিকেলে শাহাবাগে জাতীয় যাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অর্থমন্ত্রী ১৪ আগস্ট সিলেটে শিক্ষা খাতে ভ্যাট নিয়ে যে বক্তব্য রেখেছেন তা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদসহ দেশের আপামর জনসাধারণের সাথে উপহাসের সামিল। অর্থমন্ত্রীর বক্তব্যের কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আত্মমর্যাদায় আঘাত লেগছে। তাই ক্লাস ছেড়ে আজ এর প্রতিবাদে রাজপথে নামতে বাধ্য হয়েছে তারা। IMG_3606 শিক্ষার্থীরা বলেন, ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০ বছর মেয়াদি কৌশলপত্র গ্রহণ করে রীতিমত ঘোষণা করে যে, রাষ্ট্র তাদেরকে দায়িত্ব দিয়েছে উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণের। তারই ধারাবাহিকতায় আমরা দেখি আইনত অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এ লাভজনক হয়েছে। তার ফলস্বরূপ সেই বছরই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ৪.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। তার বিরুদ্ধেও শিক্ষার্থীরা এক ধরনের স্বতস্ফুর্ত আন্দলোনের মধ্যে দিয়ে দাবি আদায় করে এনেছিল। কিন্তু সেই আন্দোলনের কোন দীর্ঘস্থায়ী প্রভাব এই রাষ্ট্র ব্যবস্থা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর পড়েনি। যে কারণে অর্থমন্ত্রী আবারো শিক্ষায় দ্বিগুণ ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন এবং ছাত্রসমাজকে আবারো শূন্য থেকে সংগঠিত হয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে। বিভিন্ন ছাত্রসংগঠন, সাধারণ ছাত্র ও গণমাধ্যমগুলোর চাপে সংসদে আলু পটলের মত দরকষাকশি হয়ে তা ৭.৫% এ নেমে আসে। IMG_3567 তার বলেন, অর্থমন্ত্রীর বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের জন্য হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। শিক্ষার্থীরা বলেন, অর্থমন্ত্রীর এ বক্তব্য আমাদের মধ্যে নতুন করে শক্তি সঞ্চয় করেছে। শিক্ষার্থীদের দাবি ভ্যাট প্রত্যাহার আর অর্থমন্ত্রী বলেছেন না কমানোর কথা। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের দাবির প্রতি নজর না রেখে সকলকে উপহাসের পাত্রে পরিণত করেছেন। IMG_3596 শিক্ষার্থীরা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা ধৈর্য ধরে ন্যায্য দাবি আদায় করেই ঘরে ফিরে যাবো। কারণ, রাষ্ট্র যখন সকল মধ্যবিত্ত্ব, নিম্নবিত্ত্ব জনগণের শিক্ষার অধিকার কেড়ে নিতে বদ্ধপরিকর, তখন আমাদেরকে ধৈর্য ধরে সুসংগঠিত হতে হবে। আমরা যেমন রাজপথে আন্দোলন করব তেমন আইনি লড়াইও চালিয়ে যাব। তাই আমাদের একমাত্র লক্ষ্য ভ্যাট প্রত্যাহারের দাবি আদায় করা। এর জন্য প্রয়োজনে আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন, গণঅনশনের মতো কঠোর কর্মসূচিতেও যেতে রাজি প্রস্তুত। IMG_3691 সমাবেশ শেষে বিক্ষোভ মিশিল শাহাবাগ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রদক্ষিণ করে আবার শাহাবাগে এসে শেষ হয়।