ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৩:৪২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি

করোনাভাইরাসের থাবা থেকে রক্ষা হলো না বাংলাদেশিদেরও।  সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হলেন এক বাংলাদেশি। প্রাণঘাতী এ ভাইরাসে তিনিই প্রথম আক্রান্ত বাংলাদেশি।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমের সংবাদে বলা হয়, রোববার সিঙ্গাপুরে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছেন। এ ছাড়া নতুন করে আক্রান্তদের মধ্যে ৭১ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন।

আক্রান্ত বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ না করলেও তার বয়স ৩৯ বছর বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রবাসী এ বাংলাদেশিকে এখন সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আজ রোববার নতুন করে যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন তাদের কেউ চীন সফর করেননি। দেশটিতে এ তিনজনসহ মোট ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে চারজন সুস্থ হয়েছেন। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের আইসিইউতে রাখা হয়েছে।