ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৪০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১০০ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল রুশ বিমান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার ১০০ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেছে রাশিয়ার যাত্রীবাহী বিমান। উত্তরাঞ্চলীয় এলাকার একটি বিমানবন্দরে রোববার অবতরণের সময় এ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলে প্রাথমিক খবরে জানা গেছে।

জানা গেছে, মস্কো থেকে এক হাজার ২০০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে উটাইর এয়ারের যাত্রীবাহী বিমানটি অবতরণের সময় ছিটকে যায়। এ সময় বিমানটিতে ৯৪ জন যাত্রী ও ছয়জন ক্রুসহ মোট ১০০ জন আরোহী ছিল। তবে ঘটনায় কেউ নিহত হননি। তবে কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের কারো আঘাতই তেমন গুরুতর নয়।

তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, যে সময় বিমানটি রানওয়েতে অবতরণ করছিল সেসময় ওই এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। আর গোটা রানওয়ে ঢেকে ছিল তুষারে। তখন বিমানবন্দরের ল্যান্ডিং সিস্টেমও কাজ করছিল না এবং রানওয়ের লাইটগুলো বন্ধ ছিল। এ অবস্থায় ঝুঁকি নিয়েই অবতরণ করার সিদ্ধান্ত নেয় উটাইর এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি। আর অবতরণের সময় চাকা মাটি ছোঁয়ার আগেই বিমানের পেছনের অংশ রানওয়েতে ছিটকে পড়ে। যার ফলে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়। তাই তড়িঘড়ি করে যাত্রীদের নামিয়ে আনা হয়। ফলে এ ঘটনায় বড় ধরনের কোনও বিপত্তি ঘটেনি।

-জেডসি