সিডনিতে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্রাকৃতিক বিপর্যয় যেন কাটছেইনা অস্ট্রেলিয়ায়। দাবানলের রেশ না কাটতেই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশটির বেশকিছু জায়গায়।
সোমবার রাজধানী সিডনিতে রেকর্ড ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ৩৯১ দশমিক ছয় মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অতিবৃষ্টিতে অঞ্চলটির একশো হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এছাড়া গত তিন দিন ধরে বিরামহীন বৃষ্টি চলছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের সিডনি এবং নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন এলাকায়।
এর আগে, শনিবার বিকালে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে দেশটির পশ্চিম উপকূলে। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
-জেডসি
