ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৩:৫৭:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অর্থনীতিতে চীনা ভাইরাসের নেতিবাচক প্রভাব সামান্য

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

অর্থনীতিতে চীনা ভাইরাসের নেতিবাচক প্রভাব সামান্য

অর্থনীতিতে চীনা ভাইরাসের নেতিবাচক প্রভাব সামান্য

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বুধবার বলেছেন, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাবের কথা এখনই বলা যথেষ্ট আগাম হবে। তবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির ওপর এর নেতিবাচক প্রভাব ‘সামান্য’ হতে পারে।

চীনে নতুন করোনাভাইরাস মহামারীতে নিহতের সংখ্যা ১,৩৫০ ছাড়িয়ে গেছে। তবে আশা করা হচ্ছে এই মাসের শেষের দিকে ভাইরাসের প্রভাব কমতে শুরু করবে।

সিএনবিসি টেলিভিশনকে জর্জিয়েভা বলেন, আইএমএফ আশা করছে অর্থনৈতিক প্রভাব হবে ‘ভি আকৃতির’ ; এতে চীনের অর্থনীতিতে দ্রুত পতনের পর তা দ্রুত পুনরুদ্ধার হবে।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘এ ধারণা যথেষ্ট আগাম’। কারণ ২০০৩ সালে চীন যখন সার্স ভাইরাসের মহামারির মোকাবেলা করছিল সেই সময়ের চেয়ে বিশ্ব অর্থনীতি এখন কিছুটা দুর্বল।

আইএমএফ-এর মতে চলতি বছরে চীনের প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৬ শতাংশ। ২০০৩ সালে চীনের প্রবৃদ্ধি হয়েছিল ১০ শতাংশ।