ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৪:৩০:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ১২:৪৮ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার

rang-hc-30558 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  রংপুর : দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। সোমবার দুপুর ১২টায় রংপুর শহরের জিরো পয়েন্ট কাছারি বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুনসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।  এ সময় বক্তারা, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বন্ধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন তারা।