দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ১২:৫৪ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, দিনাজপুর : দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুনসহ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা, দেশব্যাপী নারী নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 