আজ আইভি রহমানের ১১ তম মৃত্যুবার্ষিকী
প্রকাশিত : ০১:০১ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ০১:০১ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানের এগারো তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শ্রদ্ধা জানিয়েছে দলের বিভিন্ন সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন।
এ সময় আইভি রহমানের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আহত হওয়ার তিনদিন পর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আইভি রহমান। 