ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৪:১৯:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

'বাংলাদেশ নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে'

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ০১:০৮ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার

2015-08-24_6_442876 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকাস্পিকার ও সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সফররত ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধিদল আজ স্পিকারের সঙ্গে সংসদ ভবনে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। এসময় স্পিকার প্রতিনিধিদলকে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিকও তুলে ধরেন। তিনি বলেন, সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন সূচকে অনেক এগিয়েছে। রিয়ার এডমিরাল ডি. এম. সুদান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় স্পিকার বাংলাদেশের সংবিধান, সংসদ, সংসদীয় কার্যক্রম, কার্যপ্রণালী বিধি প্রভৃতি বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে সংসদ সদস্যরা কাজ করছেন।স্পিকার এসময় বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরো সমৃদ্ধ হতে পারে। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।