শিক্ষায় ভ্যাট আরোপ কেন অবৈধ নয় জানতে চেয়েছে হাইকোর্ট
প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ০১:১৫ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ, কেন অবৈধ ঘোষণা করা হবে না; তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে অর্থসচিব, শিক্ষা সচিবসহ মোট ৯ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর ২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এরপরই আন্দোলনের পাশাপাশি হাইকোর্টে রিট করেন বেসরকারী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।
