ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৪:১৮:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বপ্ন পূরণ হলো সোনাক্ষীর

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ০১:৪৩ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার

images উইমেননিউজ ডেস্ক, ঢাকা : নাচের খুব শখ ছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। তাঁর স্বপ্ন বলিউডের নাচের রানি মাধুরী দীক্ষিতের সঙ্গে একই মঞ্চে নাচবেন। দীর্ঘদিন ধরেই মাধুরীর সঙ্গে নাচে অংশ নেওয়ার এ স্বপ্ন দেখছিলেন এ অভিনেত্রী। অবশেষে এই স্বপ্ন সত্যি হয়েছে সোনাক্ষীর। মার্কিন মুলুকের সান ফ্রান্সিকোতে এক অনুষ্ঠানে মাধুরীর সঙ্গে নেচে স্বপ্নপূরণের সেই উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন মাইক্রোব্লগিং সাইট টুইটারে। সোনাক্ষী টুইটারে মাধুরীর সঙ্গে তোলা সেলফিও পোস্ট করেছেন। টুইটে ক্যাপশন লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর মাধুরী দীক্ষিতের সঙ্গে গতকাল মাধুরীর সঙ্গে একই মঞ্চে ‘দোলারে রে দোলা’ গানের আয়োজনে অংশ নেওয়ার পর আমার স্বপ্ন পূরণ হয়েছে।’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ‘ফিউশন ট্যুর ২০১৫’তে অংশগ্রহণ করেছেন সোনাক্ষী। মাধুরী, অক্ষয় কুমার, প্রভুদেবার মতো তারকারাও রয়েছেন। (খবর : আইএএনএস)