ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২:২৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিশাল খেসারত দিতে হবে: ইলতিজা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা বলেছেন, ৩৭০ অনুচ্ছেদ ছিল ভারতের সঙ্গে কাশ্মীরিদের একটি আবেগী সংযোগ। এটি বাতিলের পরেই ভূখণ্ডটিতে অর্থনৈতিক, মানসিক ও আবেগের সংকট তৈরি হয়ে গেছে। কাজেই সেটি বাতিল করার বিশাল খেসারত দিতে হবে।

দিল্লিতে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় নারী সাংবাদিক কোর্পসের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদদন প্রকাশ করে। সেখানে তারা বলেছেন, কাশ্মীরিদের কাছে তিনি সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির তরুণ বংশধর হিসেবেই পরিচিত। এতদিন রাজনীতিতেও খুব একটা সরব ছিলেন না। কিন্তু উপত্যকাটির স্বায়ত্তশাসন বাতিলের পর সেখানে নেতৃত্ব সংকট দেখা দিয়েছে, সেই অবস্থার মধ্যে মুফতিকন্যা ইলতিজাকে বেশ সক্রিয়ই দেখা যাচ্ছে। তবে এখনই রাজনৈতিক মাঠে ঝাঁপ দিতে প্রস্তুত নন বলে অকপটে জানিয়েছেন তিনি।

ভারতীয় নারী সাংবাদিক কোর্পসে আলাপকালে তিনি বলেন, আমি একজন ভালো রাজনীতিবিদ হতে পারব, এমনটি কখনই মনে করি না। মা আমাকে বলেছেন– কথাবার্তা যা-ই বলি না কেন, তা যেন বুঝেশুনে বলি। কাজেই আমি এখনও প্রস্তুত না বলেই মনে হচ্ছে।

ইলতিজা বলেন, সাক্ষাৎকার দিয়ে আমি একজন রাজনীতিবিদ হতে পারব বলে কখনই মনে করি না। আসলে কাশ্মীরিদের ওপর যা হয়েছে, তা বৈধ-অবৈধ নিয়ে কথা বলার সময় এখন নয়। আমরা নিপীড়িত। উপত্যকাটির সর্বত্র ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। তারা কাশ্মীরিদের নিপীড়ন করছে।

অধিকৃত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা বলেছেন, স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিলের পরেই ভূখণ্ডটিতে অর্থনৈতিক, মানসিক ও আবেগের সংকট তৈরি হয়ে গেছে।

তিনি বলেন, আমি মেহবুবা মুফতির মেয়ে হিসেবেই বলছি না– আমিও একজন যন্ত্রণাক্লিষ্ট কাশ্মীরি। কাজেই উপত্যকাটির স্বায়ত্তশাসন বাতিলের পর সেখানে কী ঘটছে, তা সবই আমরা জানছি।

ইলতিজা বলেন, এই ধরপাকড়ে কাশ্মীরিদের ব্যাপক খেসারত দিতে হয়েছে। সেখানে অর্থনৈতিক, মানসিক ও আবেগের সংকট দেখা দিয়েছে। এই অবস্থার ভেতরেও কাশ্মীরিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করছে ভারতীয় পুলিশ।

-জেডসি