ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:০৯:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুচিত্রা সেন হাসপাতালে

প্রকাশিত : ০৯:১০ এএম, ৩১ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার | আপডেট: ০৯:১১ এএম, ৩১ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার

Shutira Sen_Picউইমেননিউজ ডেস্ক  ঢাকা : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন হাসপাতালে৷ তিনি শ্বাস কষ্টে আক্রান্ত হয়েছেন৷ ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তাঁকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়৷ কয়েক দিন ধরে সর্দি, জ্বর, কাশি আর শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি৷ বেলভিউ হাসপাতালে ডা. সুব্রত মৈত্রের তত্ত্বাবধানে আছেন সুচিত্রা সেন৷ শুক্রবার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখন তাঁকে চিকিত্‍সা দেওয়া হচ্ছে৷ শুরুতে তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হয়৷ শুক্রবার হাসপাতাল থেকে জানানো হয়েছে, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে৷ চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন তিনি৷ জ্বর ও শ্বাসকষ্ট কিছুটা কমেছে৷ হাসপাতালে তাঁর কক্ষে চিকিত্‍সক আর নির্দিষ্ট নার্স ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ এখন তিনি সু্যপ ও সেদ্ধ খাবার খাচ্ছেন৷ শুক্রবার সন্ধ্যায় সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন হাসপাতালে মাকে দেখতে যান৷ তিনি চিকিত্‍সকদের কাছ থেকে সুচিত্রা সেনের স্বাস্থ্যের খোঁজ নেন৷ চিকিত্‍সকদের মতে, আরও দিন তিনেক সুচিত্রা সেনকে হাসপাতালে থাকতে হবে৷ সুচিত্রা সেনের বয়স এখন ৮২ বছর৷ ষাট ও সত্তর দশকের ভারতীয় বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেত্রী সুচিত্রা সেন৷ আজও তার অভিনীতি ছবিগুলো সমানভাবে জনপ্রিয়৷ কিংবদন্তীর নায়ক উত্তম কুমারের সঙ্গে জুটি বেধে তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দেন দর্শককে৷ অভিনয়শৈলীর গুণে সুচিত্রা সেন চিরস্থায়ী আসন করেন নেন দর্শক হৃদয়ে৷ তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন৷ তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে পুরস্কার পন (শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার-সাত পাঁকে বাধা (১৯৬৩) ছবির জন্য মস্কো চলচ্চিত্র উত্‍সব)৷ দীর্ঘ পঁচিশ বছরের অভিনয় জীবন থেকে অবসর নেয়ার পর এই স্বপ্নের অভিনেত্রী আর দর্শকের সামনে আসেননি৷ কোলকাতায় নিজ বাসায় তিনি নিভৃতেই বসবাস করছেন৷ তার অভিনীত সিনেমারগুলোর মধ্যে উল্লেখযোগ্য পথে হলো দেরি, হারানো সুর, সাত পাঁকে বাধা, শিল্পী, দীপ জ্বেলে যাই, সপ্তপদী, বিপাশা, চাওয়া-পাওয়া প্রভৃতি৷ ২৯ ডিসেম্বর ২০১৩