বিশ্বের দ্রুততম মানবী শেলি অ্যান ফ্রেজার
প্রকাশিত : ০৯:৩২ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৯:৩২ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : বিশ্বের দ্রুততম মানবীর খেতাব অক্ষুন্ন রাখলেন শেলি অ্যান ফ্রেজার। ১০ দশমিক সাত ছয় সেকেন্ড সময় নিয়ে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকাকে স্বর্ণ উপহার দিলেন তিনি।
বেইজিংয়ের বার্ডস নেস্টের ফাইনাল ইভেন্টে ৯ প্রতিযোগীর মধ্যে তিনজন জ্যামাইকার ও দুজন ছিলেন ত্রিনিদাদের।
১০ দশমিক আট এক সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক পান ডাচ স্প্রিন্টার ড্যাফনে শিপার্স। আর তৃতীয় স্থানে থেকে দৌড় শেষ করেন মার্কিন স্প্রিন্টার বোউই টরি। সময় নেন দশ দশমিক আট ছয় সেকেন্ড।
এ নিয়ে তৃতীয়বারের মত শিরোপা জিতলেন ফ্রেজার।
