খুদে প্রেমিকার কাছে বিয়ের প্রস্তাব পেলেন সালমান
প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৯:৫৭ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : কয়েকদিন আগেই তার জন্য কেঁদে ভাসিয়েছিল এক খুদে। জানিয়েছিল ‘আই লাভ ইউ’। এবার আর তিন বছর বয়সী এক খুদে প্রেমিকা সরাসরি জানাল, সে সালমান খানকে বিয়েই করতে চায়৷
নিজের টুইটার প্রোফাইলে এই ভিডিও পোস্ট করেছেন সালমান নিজেই। নিত্যা নামে এ খুদে কথা বলছে তার মায়ের সঙ্গে৷ মায়ের প্রশ্নের উত্তরে সরাসরি জানিয়েছে, সালমানকে সে বিয়েই করবে৷ কিন্তু বিয়ের মানে কি সে বোঝে?
তার সোজাসাপ্টা উত্তর, বিয়ের মানে হ্যাপি বার্থ ডে। সালমান খানকে যে তার ভালো লাগে, এবং তাকে সে বিয়ে করবে এ দাবি বারবার বলে প্রতিষ্ঠিত করে নিত্যা৷
সে জানায় ‘হাজব্যান্ড’ মানে কে হয়, তা জানে৷ এমনকি বাবা যে মায়ের ‘হাজব্যান্ড’ হয় তাও সে জানে৷ এরপর মায়ের কথাতেই ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের সঙ্গে একটু নেচেও দেখিয়ে দেয়৷ দাবাং ছবিতে সলমনের গোঁফ ছিল, কিন্তু তার গোঁফ ভালো লাগে না৷ এবং সে জানে, ওটা সিনেমা ছিল মাত্র, সত্যি সত্যি সালমান খান গোঁফ রাখে না৷
মিনিট চারেকের এ ভিডিও দেখে আপ্লুত সালমান৷ তবে প্রতিক্রিয়ায় একটা স্মাইলি দিয়ে জানিয়েছেন,‘কী মিষ্টি।’
