প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত
প্রকাশিত : ০৮:৫৭ এএম, ২৬ আগস্ট ২০১৫ বুধবার | আপডেট: ০৮:৫৭ এএম, ২৬ আগস্ট ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধাঘণ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বার্নিকাট।
এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 