ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১২:৫৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রংপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৯:০০ এএম, ২৬ আগস্ট ২০১৫ বুধবার | আপডেট: ০৯:০০ এএম, ২৬ আগস্ট ২০১৫ বুধবার

1440579232 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  রংপুররংপুরে পুকুরে ডুবে মিনহাজুল ইসলাম মুকিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগরীর ৪নং ওয়ার্ডের খটখটিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুকিম ঐ এলাকার নুর মোহাম্মদ বাহাদুরের ছেলে এবং পাশ্ববর্তী নীলকণ্ঠ নিউ মডেল স্কুলের ১ম শ্রেণির ছাত্র। নিহত মুকিমের চাচা সাখায়াত হোসেন লাবু জানান, শিশু মুকিম মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়। পরিবারের লোকজন মুকিমকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মুকিমের জুতা ভাসতে দেখে। পরে পুকুর থেকে মুকিমের মৃতদেহ উদ্ধার করা হয়।