ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১২:৫৬:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কেরানীগঞ্জে অগ্নি দগ্ধে এক শিশুর মৃত্যু

প্রকাশিত : ১০:৫২ এএম, ২৬ আগস্ট ২০১৫ বুধবার | আপডেট: ১০:৫২ এএম, ২৬ আগস্ট ২০১৫ বুধবার

burn-2.thumbnail স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  কেরানীগঞ্জ : রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় অগ্নি দগ্ধে এক পরিবারের পাঁচ সদস্যের মধ্যে একটি শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আবদুল গণি নামের চার বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান। শিশুটির বাবা রিকশাচালক রিপন, মা মলিদা এবং ভাই-বোন রিপা (১৬) ও মনির হোসেনও (১৪) বার্ন ইউনিটে চিকিৎসাধীন। গত ২১ অগাস্ট রাতে ইকুরিয়ার টিলাবাড়ি মসজিদের উল্টো দিকে একটি বাড়িতে আগুন লেগে দগ্ধ হন পাঁচজন। পরদিন সকালে গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। রিপনের শরীরের ৬৫ ও গণির ৪০ শতাংশ পুড়ে যাওয়ার কথা ওইদিনই জানিয়েছিলেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।   স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে বজ্রপাতে রিপনের বাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভান। বজ্রপাতে শর্ট সার্কিট হয়ে ঘরের বৈদ্যুতিক পাখার তার থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা।