ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১২:৫৫:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আফজাল হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২৬ আগস্ট ২০১৫ বুধবার | আপডেট: ০৪:৩৮ পিএম, ২৬ আগস্ট ২০১৫ বুধবার

Shelh-Hasina-sad স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট আফজাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র রুহের মাগফেরাত কামনা ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আফজাল হোসেন পবিত্র হজ্বব্রত পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আজ সকাল সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।