ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:১০:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতিসংঘের পরিচয়পত্র পাচ্ছেন দেবযানী

প্রকাশিত : ০৯:০৮ এএম, ২৪ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার | আপডেট: ১০:১৪ এএম, ২৪ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার

debjani_Picউইমেননিউজ ডেস্ক ঢাকা : দেবযানী খোবড়াগাড়েকে নিউইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের দূত হিসেবে পরিচয়পত্র পাচ্ছেন৷ এর ফলে কূটনীতিক হিসেবে অনেক বিষয় থেকে দায়মুক্তির কাছাকাছি পৌঁছে গেলেন তিনি৷ তবে গৃহকর্মীকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে৷ সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতিসংঘে ভারতের দূত হিসেবে দেবযানী মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিচয়পত্রও পাবেন৷ এর ফলে তিনি আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি পাবেন৷ এনডিটিভি৷ ২৪ ডিসেম্বর ২০১৩