ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ০:৪৪:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চার বছর ধরে মেয়েকে ধর্ষণ; বাবা-মা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

একবার নয়, একাধিকবার। টানা চার বছর ধরে বাবা-মায়ের দ্বারা ধর্ষণের শিকার হচ্ছেন এক তরুণী। ঘটনাটি এখানেই থেমে থাকে নি। আরও অভিযোগ আছে, ধর্ষণের ভিডিও দেখিয়ে হুমকি ও ভয় দেখিয়ে বার বার ধর্ষণে বাধ্য করা হত ওই নির্যাতিতাকে। এই অভিযোগে বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বালিগঞ্জের পদ্মপুকুর এলাকায়।

বালিগঞ্জের পদ্মপুকুরের বাসিন্দা ৩০ বছরের নির্যাতিতা যুবতীর অভিযোগ, বাড়ির সদস্যরাই তাকে জোর করে দেহ ব্যবসায় নামায়। নানা জুলুম নির্যাতনে বাধ্য করে দেহ ব্যবসা করতে। ঘটনাটির সূত্রপাত ২০১৫ সাল থেকে, যা আজো চলছে।

তরুণীটি জানান, শহরের একের পর এক হোটেলে তাকে নিয়ে যান তার বাবা ও মা। সেখানে তাকে বিভিন্ন লোকের দ্বারা ধর্ষণ করানো হয়।

তারপর সেই ধর্ষণের ভিডিও দেখিয়ে ভয় দেখানো হয়। এই ঘটনায় ট্যাঙরা থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা যুবতী। নিজের বাবা ও মাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত বাবা, মাকে গ্রেফতার করেছে পুলিশ।

-জেডসি