কাজী জাফরের মরদেহে খালেদার শ্রদ্ধা
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪৮ পিএম, ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কাজী জাফর আহমেদের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবনে গিয়ে কাজী জাফর আহমেদের মরদেহে শ্রদ্ধা জানান তিনি।
পরে আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। বেশকিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে কাটান বেগম জিয়া। 