ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২৩:১৫:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাভাইরাসের আতঙ্কে টোকিও’র ডিজনি পার্ক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে টোকিও’র দুইটি ডিজনি রিসোর্ট দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর এএফপি’র।

পার্ক দুইটির অপারেটর এক বিবৃতিতে শুক্রবার জানান, নতুন করোনাভাইরাস আতঙ্কে শুক্রবার দুই সপ্তাহের জন্য টোকিও ডিজনি সি ও ডিজনি ল্যান্ড পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভাইরাস বিস্তারে সরকারের নিয়ন্ত্রণের আহ্বানের পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

-জেডসি