একদলীয় শাসনের দিকে সরকার: খালেদা
প্রকাশিত : ০৭:৪৬ এএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার | আপডেট: ০৭:৪৬ এএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : একদলীয় শাসনব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে সরকার। এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, গণতন্ত্র অবরুদ্ধ করে দীর্ঘ সময় দেশ শাসন করা যাবে না।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক ও জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানকে জামিনে মুক্তির পর আবারো জেলগেট থেকে আটকের প্রতিবাদে পাঠানো এক বিবৃতিতে, এসব মন্তব্য করেন খালেদা জিয়া।
বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকার দেশের আইন-কানুন ও বিচারিক রায়কে পর্যন্ত অশ্রদ্ধা করছে। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও নেতাদের মুক্তি না দিয়ে, কারা ফটকে ফের আটক করছে। সরকারের এমন আচরণ মানবাধিকার ও মৌলিক অধিকার হরণের প্রকৃষ্ট উদাহরণ বলে দাবি করেন বেগম জিয়া। 