ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১১:২১:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার মঞ্চে শিশুদের সামনেই ধূমপান সমাজকল্যাণমন্ত্রীর

প্রকাশিত : ০৭:৫১ এএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার | আপডেট: ০৭:৫১ এএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার

mohosim_200_200স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া : আবারো আলোচনায় সৈয়দ মহসিন আলী। এবার শিশুদের সামনেই মঞ্চে ধূমপান করে ফের বিতর্কে জড়ালেন এই মন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে, সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে, ব্রাহ্মণবাড়িয়ায় একটি মতবিনিময় সভায় যোগ দেন সমাজকল্যাণমন্ত্রী। বক্তব্য দেয়ার আগে সরকারি শিশু পরিবারের শিশুদের সামনেই তিনি, মঞ্চে বসে সিগারেট টানতে থাকেন। এতে উপস্থিত সবার মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে বক্তব্য দেয়ার সময় তিনি গানও গাইতে থাকেন।