ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাবেক এমপি আউয়াল দুর্নীতির মামলায় স্ত্রীসহ কারাগারে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর, নেছারাবাদ) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা ইরাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মনসুর উদ্দিন হাওলাদার বলেন, আউয়ালের বিরুদ্ধে জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের সরকারি জমি দখল করার অভিযোগ রয়েছে।

এই অভিযোগে গত ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক পরিচালক মো. আলী আকবর আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করেন। এর একটিতে তার স্ত্রী লায়লা ইরাদকেও আসামি করা হয়। এসব মামলায় তারা গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান। জামিনর ময়াদ শষ হল আজ আদালত হাজির হল বিচারক দুর্নীতির মামলায় তাদেরক আদালতে পাঠানোর নির্দেশ দেন।

-জেডসি