শেরপুরে মহিলাদের স্বাবলম্বী করতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোর্স অনুষ্ঠিত
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার | আপডেট: ১২:৫৩ পিএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, শেরপুর : মহিলাদের স্বাবলম্বী করতে শেরপুরে বৃহস্পতিবার জাতীয় মহিলা সংস্থার বিশেষায়িত আধুনিক ট্রেড প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে খাদ্য প্রক্রিয়াজাতকরণের কোর্স সমাপনি ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জেলা মহিলা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত কোর্স সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। অনুষ্ঠানে জামালপুর মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মোবারক হোসেন, শেরপুর খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোর্সের প্রশিক্ষক লাইলী বিনতে আলী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমূখ উপস্থিত ছিলেন।
কোর্স প্রশিক্ষক লাইলী বিনতে আলী জানান, চার মাসব্যাপী এ প্রশিক্ষণে ৪০ জন শিক্ষার্থীকে ১৫০ রকমের রান্নার প্রশিক্ষণ দেয়া হয়। সমাপনি অনুষ্ঠানে শিক্ষার্থীরা মুরগি’র রোস্ট, কাচ্চি বিরানীসহ ৫০ রকমের পিঠা পরিবেশন করেন। 